অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ, ৩-০ ব্যবধানে সিরিজ হার

ক্রীড়া ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়াইয়ের ছাপ রাখতে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচ হেরে আগেই

2026-10-14T16:10:49+00:00
2026-10-14T16:10:49+00:00
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
খেলা
অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ, ৩-০ ব্যবধানে সিরিজ হার
ক্রীড়া ডেস্ক
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:১০ পিএম 
বাংলাদেশকে ধবলধোলাই করেছে অস্ট্রেলিয়া। সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়াইয়ের ছাপ রাখতে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা থাকলেও হলো না। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া।

বুধবার (১৪ অক্টোবর) ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ ১৭২ রান সংগ্রহ করে। জবাবে মাত্র দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকেরা। হাতে তখনো বাকি ছিল ১৬৪ বল।

১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। ৫.২ ওভারে ৩৮ রান তুলতেই দুই ওপেনারকে হারায় দলটি। জর্জিয়া ভলকে ১৩ রানে এলবিডব্লিউ করেন সুলতানা খাতুন। রিভিউ নিয়েও সিদ্ধান্ত বদলাতে পারেননি ভল। এরপর বেথ মুনিকে ২১ রানে বোল্ড করেন দিশা বিশ্বাস।

তবে শুরুতে দুই উইকেট হারানোর পর আর কোনো বিপদে পড়তে হয়নি অস্ট্রেলিয়াকে। তৃতীয় উইকেটে এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ডের অবিচ্ছিন্ন ১৩৭ রানের জুটিতে সহজ জয় নিশ্চিত করে দলটি। মাত্র ১০৪ বলে গড়া এই জুটিতে পেরি ৬৪ বলে ৮ চারে অপরাজিত ৬৫ রান করেন। সাদারল্যান্ড ৫২ বলে ১২ চারের সাহায্যে খেলেন অপরাজিত ৭৪ রানের ঝোড়ো ইনিংস।

ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি পেয়েছেন অস্ট্রেলিয়ার মেগান শুট। ম্যাচসেরা ও সিরিজসেরা—দুটি পুরস্কারই জিতেছেন তিনি। পুরো সিরিজে ২.৩৬ ইকোনমি রেটে তাঁর শিকার ১০ উইকেট।

এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া। সিরিজজুড়েই ব্যাটে-বলে স্বাগতিকদের আধিপত্যের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি বাংলাদেশের মেয়েরা।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: