সৌদি আরবের নিরাপত্তায় পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় দেশটির পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। যৌথ প্রতিরক্ষা

2026-10-14T13:05:25+00:00
2026-10-14T13:05:25+00:00
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সৌদি আরবের নিরাপত্তায় পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১:০৫ পিএম 
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে মক্কা প্রতিরক্ষা জোটের মহাসচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) নওমান মাহমুদ। - সংগৃহীত ছবি

সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় দেশটির পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি মক্কা প্রতিরক্ষা জোটের মহাসচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) নওমান মাহমুদের সঙ্গে এক বৈঠকে শেহবাজ শরিফ এ অবস্থানের কথা জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে বৈঠকের বিষয়টি তুলে ধরা হয়।

শেহবাজ শরিফ বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা সুরক্ষায় পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি সৌদি আরবের আত্মরক্ষার বৈধ অধিকারের প্রতিও ইসলামাবাদের পূর্ণ সমর্থন রয়েছে।

বৈঠকে নওমান মাহমুদ প্রতিরক্ষা চুক্তির কাঠামোর মধ্যে দুই দেশের সামরিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার পরিকল্পনা সম্পর্কে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এর আগে চলতি মাসে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব প্রতিরক্ষা চুক্তির আওতায় ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ সক্রিয় করার বিষয়ে একমত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইয়েমেনের হুথিদের সম্ভাব্য হামলা মোকাবিলায় সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েনের বিষয়টিও আলোচনায় আসে।

এ অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে সৌদি আরবের প্রতিরক্ষায় পাকিস্তানের এই সমর্থন পুনর্ব্যক্তের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সূত্র: আল জাজিরা



Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: