আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, আগামী মন্ত্রিসভা বৈঠকে উঠছে প্রস্তাব

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বাংলাদেশ সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে প্রস্তাব আগামী মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য তোলা হবে বলে জানিয়েছেন গৃহায়ন

2026-10-13T14:45:20+00:00
2026-10-13T14:45:20+00:00
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
জাতীয়
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, আগামী মন্ত্রিসভা বৈঠকে উঠছে প্রস্তাব
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে প্রস্তাব আগামী মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য তোলা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে স্থানান্তরের পরবর্তী কার্যক্রম শুরু হবে। বর্তমান সরকারের মেয়াদেই সচিবালয় নতুন স্থানে পুরোপুরি স্থানান্তরের লক্ষ্য নিয়ে প্রস্তুতিমূলক কাজ চলছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

জাকারিয়া তাহের জানান, সচিবালয় স্থানান্তরের বিষয়ে অতীতে একটি মাস্টারপ্ল্যান ছিল। সেই পরিকল্পনার আলোকে নীতিগত কাজ ও প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাবটি উত্থাপন করা হবে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বর্তমান সচিবালয়ের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সেখানে প্রায়ই গাড়ি পার্কিং ও স্থানসংকটের কারণে জটিলতা তৈরি হচ্ছে। অনেক মন্ত্রণালয়ের দপ্তর মূল ভবনের বাইরে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রাখতে হচ্ছে। এতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা সমস্যা দেখা দিচ্ছে।

তিনি আরও বলেন, সচিবালয়ের বেশির ভাগ ভবন ১৯৬০-এর দশকে নির্মিত হওয়ায় সেগুলো বেশ পুরোনো হয়ে গেছে। ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ভবনগুলোর নিরাপত্তা ও ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে মেরামত এবং স্থায়ী বিকল্পের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে।

মন্ত্রী জানান, এসব বিষয় বিবেচনা করেই বর্তমান সরকারের মেয়াদের মধ্যে সচিবালয় আগারগাঁওয়ে নতুন স্থানে পুরোপুরি স্থানান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সদিচ্ছার কথা উল্লেখ করে জাকারিয়া তাহের বলেন, মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া গেলে সরকারের নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ ও স্থানান্তরের প্রাথমিক এবং মূল কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

তবে স্থানান্তরের চূড়ান্ত সময়সূচি ও বিস্তারিত বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে এখনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: