বেরোবিতে শহীদ আবু সাঈদ গেটের নির্মাণ শুরু, উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী

বেরোবি সংবাদদাতা

শিক্ষা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে নির্মাণ করা হচ্ছে ‘শহীদ আবু সাঈদ গেট’। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে

2026-10-09T20:08:25+00:00
2026-10-09T20:08:25+00:00
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
 
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিক্ষা
বেরোবিতে শহীদ আবু সাঈদ গেটের নির্মাণ শুরু, উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী
বেরোবি সংবাদদাতা
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৮:০৮ পিএম 
সংগৃহীত ছবি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে নির্মাণ করা হচ্ছে ‘শহীদ আবু সাঈদ গেট’। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ গেটের নির্মাণকাজের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন। এ ছাড়া রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান আব্দুল খালেক এবং রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান উপস্থিত ছিলেন।

নির্মাণকাজ উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘আবু সাঈদ মুক্তিকামী মানুষের প্রতীক।’ বেগম রোকেয়া, সুরসম্রাট আব্বাসউদ্দীন ও শহীদ আবু সাঈদ রংপুর অঞ্চলের গর্ব উল্লেখ করে তিনি বলেন, বেগম রোকেয়া নারী জাগরণের পথ দেখিয়েছেন, আব্বাসউদ্দীন ভাওয়াইয়া গানকে বিশ্বদরবারে তুলে ধরেছেন এবং আবু সাঈদ অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার প্রতীক হয়ে উঠেছেন।

মন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে আবু সাঈদ যেভাবে বুক চিতিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন, তাতে রংপুরের মানুষের সাহসিকতা সারা বাংলাদেশসহ বিশ্ববাসীর কাছে পরিচিতি পেয়েছে। ২০২৪ সালের আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে নেওয়া বিশেষ উন্নয়ন প্রকল্প দ্রুত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।

বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, বিশ্বে সংঘটিত গণঅভ্যুত্থানগুলোর মধ্যে জুলাই আন্দোলন অন্যতম। শহীদ আবু সাঈদের আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বিশেষ প্রকল্পটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে একনেকে অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা ও ডেটা সায়েন্সের মতো আধুনিক বিষয় যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষকসংকট দূর করতে নতুন শিক্ষক নিয়োগের কার্যক্রমও শুরু হবে। উত্তরাঞ্চলের এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ‘শহীদ আবু সাঈদ আমাদের বিশ্ববিদ্যালয়ের গর্ব এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর স্মৃতিবিজড়িত এই গেট শুধু একটি প্রবেশদ্বার নয়, এটি আমাদের স্বাধীনতা, মূল্যবোধ ও চেতনার এক অবিচ্ছেদ্য স্মারক।’

উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ে যুগোপযোগী নতুন বিষয় ও বিভাগ চালুর জন্য ইতিমধ্যে ইউজিসিতে প্রস্তাব পাঠানো হয়েছে। ইউজিসির সহযোগিতা ও সরকারের সমর্থনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুর রহমান সুমন, রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন ও রিফাত হোসেন রাফি বক্তব্য দেন। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: