প্রধানমন্ত্রীর হাত ধরে বদলাবে মানুষের ভাগ্য: মৎস্য প্রতিমন্ত্রী টুকু

মাদারীপুর সংবাদদাতা

সারাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশকে বুকে ধারণ করে কাজ করছেন। তার

2026-10-08T15:14:49+00:00
2026-10-08T15:14:49+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
প্রধানমন্ত্রীর হাত ধরে বদলাবে মানুষের ভাগ্য: মৎস্য প্রতিমন্ত্রী টুকু
মাদারীপুর সংবাদদাতা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:১৪ পিএম 
সংগৃহীত ছবি
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশকে বুকে ধারণ করে কাজ করছেন। তার নেতৃত্বে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে আয়োজিত সচেতনতা সভা ও জেলে পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই দেশটি উন্নত হোক, মানুষের ভাগ্যের পরিবর্তন হোক। দেশের উন্নয়ন হলে সবার উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই আমরা দেশের উন্নয়ন করব, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাব।

ইলিশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ ও জিআই পণ্য। এর প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। কোনোভাবেই নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ করতে দেওয়া যাবে না।

তিনি বলেন, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ। এ সময়ে কেউ যাতে নদীতে ইলিশ ধরতে না পারে, সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাদারীপুর ইলিশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। পদ্মা নদীতে সুস্বাদু রুপালি ইলিশ পাওয়া যায়। ইলিশের উৎপাদন বাড়লে সবচেয়ে বেশি লাভবান হবেন জেলেরা। তাই নিষেধাজ্ঞার এই ২২ দিনকে কষ্ট হিসেবে না দেখে ভবিষ্যতের সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে।

তিনি আরও বলেন, ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকলে মাছের উৎপাদন বাড়বে। এর ফলে দীর্ঘমেয়াদে জেলেদের আয় ও সম্পদও বাড়বে। জলাশয় উন্মুক্ত থাকবে—‘জাল যার, জলা তার’। জেলেদের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে বলেও জানান তিনি।

নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলোর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার ভিজিএফের চাল দিচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ইলিশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, এটি সবার দায়িত্ব। সম্মিলিতভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা গেলে ইলিশের উৎপাদন আরও বাড়বে এবং জেলেরা দীর্ঘমেয়াদে এর সুফল পাবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা।

বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী, মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক মো. আহসান হাবীব খান এবং জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার।

এ সময় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জেলে এবং ভিজিএফের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ১৫১টি জেলে পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে সরকারি সহায়তার ভিজিএফের চাল বিতরণ করা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: