সৌদিতে ফের হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আরামকোর স্থাপনায় আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চলের তেলসমৃদ্ধ খুরাইস এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র

2026-10-04T20:42:03+00:00
2026-10-04T20:42:03+00:00
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সৌদিতে ফের হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আরামকোর স্থাপনায় আগুন
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৮:৪২ পিএম 
সংগৃহীত ছবি
সৌদি আরবের রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চলের তেলসমৃদ্ধ খুরাইস এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। সৌদি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একাধিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

রবিবার এক বিবৃতিতে হামলার তথ্য জানান হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে তিনি দাবি করেন, রিয়াদ ও খুরাইসে আরামকোর জ্বালানি স্থাপনা লক্ষ্য করে পৃথক অভিযান চালানো হয়েছে।

হুথির মুখপাত্রের দাবি, উভয় অভিযানই সফলভাবে লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে। অত্যন্ত নিখুঁতভাবে হামলা চালানো হয়েছে। হামলার ফলে লক্ষ্যবস্তু করা আরামকোর স্থাপনায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে বলেও দাবি করেন তিনি।

ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকা পুনর্দখলের লক্ষ্যে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পরই সৌদিতে এই হামলার দাবি সামনে এলো।

ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রশাদ আল-আলিমি বলেছেন, দেশের অবশিষ্ট ভূখণ্ড পুনর্দখল এবং সারা দেশে সরকারি কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সামরিক অভিযান চালানো হবে।

সরকারি বাহিনীকে নির্ধারিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ থেকে হুথিদের নিয়ন্ত্রণ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

সম্প্রতি ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হুথিদের অগ্রগতির পর সরকার নতুন সামরিক অভিযানের ঘোষণা দেয়। দেশটির নিরাপত্তা সূত্রগুলোর দাবি, সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা তায়েজ শহরের সঙ্গে অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের সংযোগকারী গুরুত্বপূর্ণ সরবরাহ পথ বিচ্ছিন্ন করেছে হুথিরা।

তায়েজ ও আশপাশের এলাকায় কয়েক দিনের সংঘর্ষের পর এই অগ্রগতি অর্জন করেছে গোষ্ঠীটি। এতে ইয়েমেনের সরকারি বাহিনী আরও চাপে পড়েছে।

২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখলের পর থেকেই ইয়েমেনের সরকারকে সামরিক সহায়তা দিয়ে আসছে সৌদি আরব। অন্যদিকে হুথিদের রাজনৈতিক ও সামরিকভাবে সমর্থন করে আসছে ইরান।

দীর্ঘদিন ধরে চলা এই সংঘাত ইয়েমেনে ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। একই সঙ্গে লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মানদেব প্রণালির কাছে ইয়েমেনের অবস্থান হওয়ায় এ সংঘাতের প্রভাব আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্ব অর্থনীতিতেও পড়ছে।

এর আগেও সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা বলে অভিযোগ রয়েছে।

সূত্র: এএফপি


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: