মরা চেলা নদীতে বালু লুটের অভিযোগ, শিক্ষার্থী-এলাকাবাসীর বিক্ষোভ

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

সুনামগঞ্জের দোয়ারাবাজার ও ছাতক উপজেলার সীমান্ত দিয়ে প্রবাহিত মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে নদীর

2026-10-04T19:58:41+00:00
2026-10-04T19:58:41+00:00
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
মরা চেলা নদীতে বালু লুটের অভিযোগ, শিক্ষার্থী-এলাকাবাসীর বিক্ষোভ
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৭:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
সুনামগঞ্জের দোয়ারাবাজার ও ছাতক উপজেলার সীমান্ত দিয়ে প্রবাহিত মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে নদীর তীরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী।

রবিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় ‘পূর্ব সোনাপুর গ্রামে প্রতিষ্ঠিত স্থানীয় মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ, ফসলি জমি ও ঘরবাড়ি রক্ষা আন্দোলন কমিটি’র উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। প্রতিবাদ সভা শেষে শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ নদীর তীরবর্তী এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

এর আগে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর ও সোনাপুর এবং ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিরগাঁও এলাকার মধ্যবর্তী চেলা নদীর তীরবর্তী লুভিয়া ও পূর্ব সোনাপুর দারুলউলুম মাদ্রাসা মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে এবং রুবেল আহমেদের সঞ্চালনায় সভায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

সভায় বক্তারা অভিযোগ করেন, মরা চেলা নদীতে প্রশাসনের কোনো ইজারা না থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর তীরবর্তী ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও ঈদগাহসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙনের ঝুঁকিতে পড়েছে।

বক্তারা বলেন, অব্যাহতভাবে বালু উত্তোলনের কারণে নদীর তীরবর্তী এলাকার মানুষের বসতভিটা ও কৃষিজমি হুমকির মুখে পড়েছে। অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

প্রতিবাদ সভায় মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আলী হায়দার, আল ইসলাম, আরব আলী, মাওলানা আফতাব উদ্দিন, আব্দুল হেকিম, নুর আলম, মুসলিম উদ্দিন, নৌসাদ জামিল, হাফিজ মাওলানা অবায়দুল হক, রাসেল আহমদ, রুহুল আমিন, সফর উদ্দিন, শহীদ মিয়াসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।

সভা শেষে বিক্ষোভকারীরা নদী এলাকায় মিছিল করেন। এ সময় তারা অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং নদীর তীরবর্তী মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, ফসলি জমি ও বসতভিটা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মিছিল চলাকালে বালু উত্তোলনকারীদের ধাওয়া দেওয়ার ঘটনাও ঘটে। স্থানীয়দের দাবি, এ সময় অভিযুক্ত বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: