দুর্নীতিবাজদের দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: সেলিম উদ্দিন

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

দুর্নীতিবাজদের দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির

2026-10-02T19:58:42+00:00
2026-10-02T19:58:42+00:00
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
রাজনীতি
দুর্নীতিবাজদের দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: সেলিম উদ্দিন
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৭:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
দুর্নীতিবাজদের দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ফার্মগেটের একটি রেস্টুরেন্টে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ‘রোডম্যাপ ফর ঢাকা নর্থ’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন বলেন, সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে ঢাকাকে বিশ্বের আধুনিক শহরগুলোর আদলে গড়ে তোলা সম্ভব। এ জন্য প্রয়োজন সৎ নেতৃত্ব, সুপরিকল্পিত উন্নয়ন এবং জবাবদিহি নিশ্চিত করা।

রাজধানীর রামদা-সংক্রান্ত ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ঘটনা বিশ্ববিবেককে নাড়া দিয়েছে। শুধু সংশ্লিষ্ট সংসদ সদস্যের পদত্যাগই যথেষ্ট নয়; ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে জাতির স্বার্থে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে সেলিম উদ্দিন অভিযোগ করেন, সরকার পুরোনো ফ্যাসিবাদী ধারায় হাঁটছে। বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি নিয়ে প্রতিবাদ করায় মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা একজন মুক্তিযোদ্ধাকে অবমাননার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি এখন আওয়ামী লীগের মতো মামলা-হামলার রাজনীতি করছে। বিমানবন্দরে জামায়াতের ৩৪ জন সংসদ সদস্যকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় রাখার পেছনে ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

জনগণের ভোগান্তি নিয়ে কথা বলার কারণে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়েছে দাবি করে সেলিম উদ্দিন অবিলম্বে মামলাটি প্রত্যাহারের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত এবং মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: