মায়ের চোখের আড়ালে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু, কলারোয়ায় শোকের ছায়া

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা

সারাদেশ

মায়ের চোখের আড়ালে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল একই পরিবারের দুই শিশুর। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুই সন্তানকে

2026-10-02T16:32:56+00:00
2026-10-02T16:32:56+00:00
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
মায়ের চোখের আড়ালে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু, কলারোয়ায় শোকের ছায়া
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:৩২ পিএম 
সংগৃহীত ছবি
মায়ের চোখের আড়ালে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল একই পরিবারের দুই শিশুর। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে কাতর পরিবার। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে।

নিহত শিশুরা হলো ওই গ্রামের সৌদি প্রবাসী ইকবাল হোসেনের তিন বছর বয়সী মেয়ে জান্নাতুল এবং ১৬ মাস বয়সী ছেলে সানজাদুল ইসলাম।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে শিশু দুটি বাড়ির ভেতরে আপনমনে খেলছিল। এ সময় তাদের মা সৌদি আরবে থাকা স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে ঘরের বাইরে যান।

কথা বলা শেষে ঘরে ফিরে তিনি দেখতে পান, দুই সন্তান সেখানে নেই। বিষয়টি বুঝতে পেরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে আশপাশের বাড়িঘরসহ বিভিন্ন স্থানে শিশু দুটিকে খুঁজতে শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশু দুটির মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্বজনরা পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন এবং বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার সন্ধ্যায় শিশু দুটির দাফন সম্পন্ন করা হয়।

দুই ভাই-বোনের এমন মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সিংহলাল গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: