মুখে বালিশ চেপে ধরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

সারাদেশ

ফরিদপুরের সদরপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. মাসুদ গোলদার (২৭) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১

2026-10-02T16:19:30+00:00
2026-10-02T16:19:30+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
মুখে বালিশ চেপে ধরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:১৯ পিএম 
সংগৃহীত ছবি
ফরিদপুরের সদরপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. মাসুদ গোলদার (২৭) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আকোটের চর ইউনিয়নের চর রামনগর এলাকায় ভুক্তভোগী কিশোরের স্বজনরা ওই শিক্ষককে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মাসুদ গোলদার খুলনার ডুমুরিয়া উপজেলার গুদাগড়া এলাকার শাহবুর গোলদারের ছেলে। তিনি ওই মাদ্রাসায় দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে এবং অশ্লীল ভিডিও দেখিয়ে ওই শিক্ষক কিশোরটিকে নিজের কক্ষে নিয়ে যৌন নির্যাতন করতেন। সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে কিশোরটিকে কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরিবারের দাবি, এ সময় চিৎকার করার চেষ্টা করলে অভিযুক্ত শিক্ষক বালিশ দিয়ে কিশোরটির মুখ চেপে ধরেন। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছে পরিবার।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ১ অক্টোবর মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পর কিশোরটি তার মায়ের কাছে ঘটনাটি জানায়। পরে বিষয়টি জানাজানি হলে স্বজনরা মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষকের কাছে ঘটনার বিষয়ে জানতে চান।

এ সময় স্থানীয় লোকজন জড়ো হলে অভিযুক্ত শিক্ষককে আটক করে মাদ্রাসার সামনে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। খবর পেয়ে চরভদ্রাসন থানার এসআই করিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল সদরপুর থানার আওতাধীন হওয়ায় গ্রেপ্তার শিক্ষককে ওই দিন দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সদরপুর থানায় নেওয়া হয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, ভুক্তভোগী কিশোরকে চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: