সাদ-সোহেলের নাইটক্লাব ছবি নিয়ে তোলপাড়, এবার এলেনার পোস্টে মিলল নতুন ব্যাখ্যা

ক্রীড়া ডেস্ক

খেলা

আসিয়ান কাপে বাংলাদেশের ৯-২ গোলের পরাজয়ের পর জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানাকে ঘিরে নাইটক্লাবের ছবি নিয়ে

2026-10-02T15:58:50+00:00
2026-10-02T15:58:50+00:00
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
খেলা
সাদ-সোহেলের নাইটক্লাব ছবি নিয়ে তোলপাড়, এবার এলেনার পোস্টে মিলল নতুন ব্যাখ্যা
ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৩:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
আসিয়ান কাপে বাংলাদেশের ৯-২ গোলের পরাজয়ের পর জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানাকে ঘিরে নাইটক্লাবের ছবি নিয়ে যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল, তাতে নতুন মোড় এসেছে। ভাইরাল হওয়া ছবি ও ভিডিও নিয়ে এবার ব্যাখ্যা দিয়েছেন ইন্দোনেশিয়ান তরুণী এলেনা।

এলেনার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলো ইন্দোনেশিয়ার নয়। সেগুলো প্রায় দুই মাস আগে নেপাল ভ্রমণের সময় তোলা হয়েছিল।

শুক্রবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেন এলেনা। তিনি জানান, ওই সময় নেপালে তার পরিচয় হয়েছিল কয়েকজন ‘চমৎকার ও পেশাদার’ মানুষের সঙ্গে।

এলেনা বলেন, তার পোস্টের কারণে যদি কোনো ধরনের ভুল বোঝাবুঝি হয়ে থাকে, সে জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। তিনি সাধারণত কোনো জায়গায় ভ্রমণের সময় ছবি বা ভিডিও পোস্ট করেন না। ভ্রমণ শেষ হওয়ার অনেক পরে সেগুলো প্রকাশ করেন, যাতে নিজের অবস্থান গোপন রাখা যায় এবং ভ্রমণের সময়টা উপভোগ করতে পারেন।

এর আগে এলেনার পোস্ট ঘিরে বাংলাদেশের ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকের ধারণা ছিল, আসিয়ান কাপের ম্যাচের আগে বা পরে বাংলাদেশি ফুটবলাররা জাকার্তার একটি নৈশক্লাবে সময় কাটিয়েছেন।

তবে শুরু থেকেই বিষয়টি অস্বীকার করে আসছিলেন সাদ উদ্দিন ও সোহেল রানা। তাদের দাবি ছিল, ছবিগুলো জাকার্তায় তোলা নয়; আসিয়ান কাপের অনেক আগেই নেপালে ছুটির সময় ছবিগুলো তোলা হয়েছিল।

এদিকে সংবাদমাধ্যম ঢাকা পোস্টকে সাদ উদ্দিন জানিয়েছেন, বিষয়টি পরিষ্কার করতে তার ‘অনুরোধেই’ এলেনা সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যাখ্যা দিয়েছেন।

ফলে ভাইরাল হওয়া ছবি নিয়ে তৈরি হওয়া বিতর্কে নতুন করে সামনে এসেছে ছবির সময় ও স্থান নিয়ে প্রশ্ন। এলেনার বক্তব্য অনুযায়ী, ছবিগুলো নেপালের পুরোনো ভ্রমণের হলেও সেগুলো নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: