নিয়োগপত্র না পাওয়া ৮১৭ প্রার্থীর তথ্য যাচাই চলছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের অপেক্ষায় থাকা ৮১৭ প্রার্থীর ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য যাচাই করা হচ্ছে। আগামী ১

2026-09-28T13:31:55+00:00
2026-09-28T13:31:55+00:00
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
নিয়োগপত্র না পাওয়া ৮১৭ প্রার্থীর তথ্য যাচাই চলছে : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩১ পিএম 
সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের অপেক্ষায় থাকা ৮১৭ প্রার্থীর ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য যাচাই করা হচ্ছে। আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে এই যাচাই কার্যক্রম। যাচাই শেষে যোগ্য প্রার্থীদের মধ্য থেকে কারা নিয়োগের জন্য চূড়ান্তভাবে বিবেচিত হবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের তথ্য ও ঠিকানা যাচাইয়ের কাজ চলছে। যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের ‘গুণী শিক্ষক সম্মাননা’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত তালিকা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত শিক্ষকদের এ সম্মাননার আওতায় আনা হচ্ছে।

সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানান, এবার প্রথমবারের মতো ১০০ জন শিক্ষককে এই সম্মাননা দেওয়া হচ্ছে। এর আগে সর্বোচ্চ ১২ জন শিক্ষককে গুণী শিক্ষক সম্মাননা দেওয়া হয়েছিল।

অন্যদিকে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় দায়িত্ব পালনের সময় যেসব পরীক্ষক খাতা যথাযথভাবে মূল্যায়ন করেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নির্ধারণে শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে বলেও জানান শিক্ষামন্ত্রী।



Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: