প্রাথমিকের নিয়োগে ধোঁয়াশা, মুখ খুললেন শিক্ষামন্ত্রী

শিক্ষা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ

2026-09-26T18:20:19+00:00
2026-09-26T18:20:19+00:00
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
প্রাথমিকের নিয়োগে ধোঁয়াশা, মুখ খুললেন শিক্ষামন্ত্রী
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২০ পিএম 
সংগৃহীত ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক অ্যাডমিন পোস্টে এ কথা জানানো হয়।

পোস্টে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নিয়োগপত্র পাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

এদিকে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী নিয়োগপত্র পাননি বলে অভিযোগ উঠেছে। অনেকে দাবি করছেন, পুলিশ ভেরিফিকেশনের পর তাদের নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন তালিকায় নাম না থাকা প্রার্থীরা।

তবে এসব নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সময়ে উত্তীর্ণ কোনো প্রার্থী নিয়োগপত্র না পেয়ে থাকলে বিষয়টি পরবর্তীতে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানো হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন ও ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া বলেও উল্লেখ করা হয়েছে।

পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকেও বিজ্ঞপ্তি দিয়ে একই তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, নিয়োগপ্রক্রিয়া নিয়ে ছড়ানো তথ্যের কারণে চাকরিপ্রার্থীদের মধ্যে যেন বিভ্রান্তি তৈরি না হয়, সে বিষয়টি নিশ্চিত করতেই যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানোর কথা জানানো হয়েছে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: