জ্বালানি নিয়ে সুখবরের ইঙ্গিত, বিশ্ববাজারে কমলেই দেশে দাম কমবে

যশোর সংবাদদাতা

সারাদেশ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

2026-09-25T18:14:33+00:00
2026-09-25T18:14:33+00:00
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
জ্বালানি নিয়ে সুখবরের ইঙ্গিত, বিশ্ববাজারে কমলেই দেশে দাম কমবে
যশোর সংবাদদাতা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৪ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) যশোর জেনারেল হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমানে জ্বালানির দাম বাড়ানোর কোনো চিন্তা সরকারের নেই। বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশের জনগণ যাতে এর সুফল পায়, সে লক্ষ্যে জ্বালানির দাম সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের জ্বালানি মূল্য সমন্বয় করা হয়। তাই বিশ্ববাজারে দাম কমার বিষয়টি বিবেচনায় নিয়ে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা করবে সরকার।

এদিকে দেশে গ্যাস সরবরাহ নিয়ে সাময়িক যে সমস্যা তৈরি হয়েছিল, সেটিও এখন কেটে গেছে বলে জানান প্রতিমন্ত্রী। বর্তমানে গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: