গ্যাস সংকটের মধ্যে সুখবর,গ্যাস সরবরাহ বাড়ল; কমছে সংকট

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

কক্সবাজারের মহেশখালীতে কার্গো থেকে ভাসমান টার্মিনালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থানান্তর আবার শুরু হওয়ায় দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে।

2026-09-25T16:43:33+00:00
2026-09-25T16:43:33+00:00
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
 
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
গ্যাস সংকটের মধ্যে সুখবর,গ্যাস সরবরাহ বাড়ল; কমছে সংকট
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের মহেশখালীতে কার্গো থেকে ভাসমান টার্মিনালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থানান্তর আবার শুরু হওয়ায় দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার এলএনজি স্থানান্তর ব্যাহত হয়ে সরবরাহ কমে গেলেও শুক্রবার সকালে আবহাওয়া পরিস্থিতির উন্নতির পর কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করে।

পেট্রোবাংলার দৈনিক গ্যাস সরবরাহের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ২টায় দেশে মোট গ্যাস সরবরাহ হয়েছে ২ হাজার ৫২৫ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। এর মধ্যে দেশীয় উৎস থেকে এসেছে ১ হাজার ৬০৭ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে ৯১৮ মিলিয়ন ঘনফুট।

এর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মোট গ্যাস সরবরাহ নেমে এসেছিল ২ হাজার ৩০১ মিলিয়ন ঘনফুটে। ওই সময় দেশীয় উৎস থেকে ১ হাজার ৬১৫ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে মাত্র ৬৮৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছিল।

অর্থাৎ, এক দিনের ব্যবধানে আমদানি করা এলএনজি থেকে গ্যাস সরবরাহ বেড়েছে ২৩২ মিলিয়ন ঘনফুট। এর ফলে সাময়িকভাবে তৈরি হওয়া গ্যাস সংকটের চাপও কমতে শুরু করেছে।

সংশ্লিষ্টরা জানান, মহেশখালী এলাকায় বৈরী আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে সামিটের ভাসমান টার্মিনালে গ্যাস স্থানান্তর ব্যাহত হয়েছিল। এতে টার্মিনালটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় সামগ্রিক গ্যাস সরবরাহ কমে যায়।

বৃহস্পতিবার রাতে দেশে গ্যাস সরবরাহ প্রায় ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুটে নেমে গেলে বিদ্যুৎ, শিল্পসহ বিভিন্ন খাতে গ্যাসের সংকট দেখা দেয়।

এর পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলা জানিয়েছিল, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে স্থানান্তর কার্যক্রম আবার স্বাভাবিক হবে। টার্মিনাল চালু হলে গ্যাস সরবরাহও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।

শুক্রবার পেট্রোবাংলার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি ট্রান্সফার শুরু হয়েছে। এর ফলে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: