ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, ঘিরে রহস্য

রাজনীতি

রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ সদস্যদের আবাসিক ভবন (ন্যাম) থেকেসাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত)

2026-09-20T20:08:52+00:00
2026-09-20T20:08:52+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, ঘিরে রহস্য
রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৮ পিএম 
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, ঘিরে রহস্য
রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ সদস্যদের আবাসিক ভবন (ন্যাম) থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত) এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষে ফ্যানের সঙ্গে মরিয়মের মরদেহ ঝুলতে দেখা যায়। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

তবে ফরেনসিক আলামত সংগ্রহের আগে পুলিশ ওই কক্ষে প্রবেশ করেনি। পিবিআই ও সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করার পর মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরিয়ম খাতুন আত্মহত্যা করেছেন। তবে বিস্তারিত তদন্তের পর জানা যাবে।

ঘটনার কারণ ও মৃত্যুর প্রকৃত পরিস্থিতি জানতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: