ময়লার স্তূপে টাকার বস্তা দেখে হইচই, হাতে নিয়ে জানা গেল সবই জাল

বগুড়া সংবাদদাতা

সারাদেশ

বগুড়ায় ময়লার ভাগাড়ে পড়ে থাকা টাকার বস্তা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আসল টাকা ভেবে স্থানীয়রা বস্তা থেকে ৫০০ ও

2026-09-20T18:07:05+00:00
2026-09-20T18:07:05+00:00
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ময়লার স্তূপে টাকার বস্তা দেখে হইচই, হাতে নিয়ে জানা গেল সবই জাল
বগুড়া সংবাদদাতা
রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৭ পিএম 
আসল ভেবে কুড়িয়ে নেওয়া জাল টাকা।
বগুড়ায় ময়লার ভাগাড়ে পড়ে থাকা টাকার বস্তা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আসল টাকা ভেবে স্থানীয়রা বস্তা থেকে ৫০০ ও ১ হাজার টাকার নোট কুড়িয়ে বাড়িতে নিয়ে গেলেও পরে জানা যায়, সেগুলো জাল। এরপর অনেকেই আবার সেই টাকা ফেলে দেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন চারমাথা গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে ময়লার ভাগাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে সেখানে ভিড় করেন উৎসুক মানুষ। বস্তার ভেতরে বিপুল পরিমাণ ৫০০ ও ১ হাজার টাকার নোট দেখে অনেকেই সেগুলো আসল মনে করে কুড়িয়ে নেন। কেউ কেউ বান্ডিলসহ টাকা নিয়ে বাড়িতে চলে যান।

পরে নোটগুলো ভালোভাবে পরীক্ষা করে দেখা যায়, সেগুলোর গায়ে ছোট করে লেখা রয়েছে ‘অনলি ফর শুটিং’। বিষয়টি বুঝতে পেরে অনেকে কুড়িয়ে নেওয়া টাকা আবার ফেলে দেন।

স্থানীয়দের দাবি, ভাগাড়ে এমন দুটি বস্তা ছিল। সেখান থেকে অনেকে বান্ডিল বান্ডিল টাকা নিয়ে গেছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা জাল নোটগুলো সংগ্রহ করে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ঘটনাস্থল থেকে আলামত হিসেবে এক হাজার টাকার জাল নোটের একটি বান্ডিল জব্দ করা হয়েছে। নোটগুলোর পেছনে ছোট করে ‘অনলি ফর শুটিং’ লেখা রয়েছে।

তিনি বলেন, এসব জাল টাকা কোথা থেকে এসেছে এবং কারা সেগুলো ময়লার ভাগাড়ে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: