স্ত্রী-শিশুর মরদেহের পাশে প্রবাসীর ঝুলন্ত লাশ, মানিকগঞ্জে চাঞ্চল্য

মানিকগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

মানিকগঞ্জ সদর উপজেলায় একই ঘর থেকে এক প্রবাসী, তাঁর স্ত্রী ও দেড় বছরের শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী ও

2026-09-19T16:28:18+00:00
2026-09-19T16:28:18+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
স্ত্রী-শিশুর মরদেহের পাশে প্রবাসীর ঝুলন্ত লাশ, মানিকগঞ্জে চাঞ্চল্য
মানিকগঞ্জ সংবাদদাতা
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৮ পিএম 
সংগৃহীত ছবি
মানিকগঞ্জ সদর উপজেলায় একই ঘর থেকে এক প্রবাসী, তাঁর স্ত্রী ও দেড় বছরের শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী ও শিশুকে হত্যার পর ওই প্রবাসী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বরাহীচর জান্নাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন, প্রবাসী একরাম মোল্লা, তাঁর স্ত্রী সানজিদা এবং দেড় বছরের শিশুকন্যা এলিজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একরাম মোল্লা দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরে বাড়িতে অবস্থান করছিলেন। শনিবার দুপুরে বাড়িতে কোনো সাড়া-শব্দ না পেয়ে তাঁর মা ঘরের দরজায় উঁকি দিয়ে একরামকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মানিকগঞ্জ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে একরাম প্রথমে তাঁর স্ত্রী সানজিদা ও শিশুকন্যা এলিজাকে হত্যা করেন। পরে তিনি নিজে ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে কী কারণে এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, একই ঘর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

তিনি বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: