১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ আজ, রয়েছে ব্যাপক প্রস্তুতি

সাইদুল ইসলাম

রাজনীতি

সাত দফা দাবিতে আজ শনিবার ঢাকা-রংপুর অভিমুখী লংমার্চ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এ লংমার্চ সফল করতে

2026-09-19T11:03:22+00:00
2026-09-19T11:03:59+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ আজ, রয়েছে ব্যাপক প্রস্তুতি
সাইদুল ইসলাম
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৩ এএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ১১:০৩ এএম
সংগৃহীত ছবি
সাত দফা দাবিতে আজ শনিবার ঢাকা-রংপুর অভিমুখী লংমার্চ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এ লংমার্চ সফল করতে ব্যাপক প্রস্তুতি রয়েছে দলগুলোর। কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটাতে সাংগঠনিক তৎপরতা জোরদারের পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে। কর্মসূচি সফল করতে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি সভা, গণসংযোগ ও প্রচার কার্যক্রম শেষ হয়েছে। পথে পথে সমর্থকদের অংশগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ফলে আজকের লংমার্চকে ঘিরে জোটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে উদ্বোধনী সভা এবং রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মাধ্যেমে এ লংমার্চ শেষ হওয়ার কথা রয়েছে। এই লংমার্চের মাধ্যমে সাত দাবি আদায়ে জনমত গড়ার পাশাপাশি সরকারকে রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করতে চায় জামায়াতজোট।

খোঁজ নিয়ে জানা গেছে, জোটের ঘোষিত সাত দফা দাবি আদায়ে আজকে লংমার্চ করা হচ্ছে। দাবির মধ্যে রয়েছে— গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা। লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীদের সংগঠিত করার পাশাপাশি যাতায়াত ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। জোটের নেতারা আশা করছেন, লংমার্চে ব্যাপক মানুষের অংশগ্রহণ থাকবে। এতে রাখা হচ্ছে সহস্রাধিক গাড়িসহ সব ধরনের ব্যবস্থা। ঢাকা থেকে রংপুর অভিমুখী এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে আগ্রহ। ঘোষিত দাবিগুলো নিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরতে চায় ১১ দলীয় ঐক্য। এদিকে, লংমার্চের কারণে সড়কে যান চলাচল ও সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি গুরুত্ব পাচ্ছে। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আয়োজক ও প্রশাসনের সমন্বয় গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজকের এই লংমার্চের মাধ্যমে ১১ দলীয় ঐক্য তাদের দাবিগুলো কতটা জোরালোভাবে তুলে ধরতে পারে এবং কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ কেমন হয়, সেদিকেই নজর থাকবে।

জানা গেছে, লংমার্চ সফল করতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদেরও সক্রিয় করা হয়েছে। কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীদের বলা হয়েছে। পথে পথে সমর্থকদের অংশগ্রহণ নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। একই সঙ্গে লংমার্চের সার্বিক ব্যবস্থাপনা, যানবাহন সমন্বয় ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চে কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কর্মসূচির পথে পাঁচটি জেলায় পথসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে— গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা। এসব পথসভায় জোটের ঘোষিত দাবিগুলো তুলে ধরা হবে। নেতারা সাধারণ মানুষের কাছে কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করবেন এবং জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করবেন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাংগঠনিক প্রস্তুতিও রয়েছে। ১১ দলীয় ঐক্যের নেতারা বলছেন, জনগণের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া সামনে রেখে এই কর্মসূচি পালন করা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, চাঁদাবাজি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে সরকারের দৃষ্টি আকর্ষণ করাই তাদের অন্যতম লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লংমার্চের সফলতা নির্ভর করছে মাঠপর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি, সাধারণ মানুষের অংশগ্রহণ এবং কর্মসূচি বাস্তবায়নে সমন্বয়ের ওপর। ১১ দলীয় ঐক্যের এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, ঘোষিত পরিকল্পনা অনুযায়ী কতটা কার্যকরভাবে লংমার্চ বাস্তবায়ন করতে পারে জামায়াতজোট। ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চের ব্যাপক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, এই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে সহযোগিতা করার জন্য সরকার, প্রশাসন, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, ‘সরকারের প্রতি আবেদন যে, এই সুশৃঙ্খল শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধার সৃষ্টি বা অন্তরায় সৃষ্টি করা না হয়। একই সঙ্গে লংমার্চে অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, আমরা এই লং মার্চের যাত্রীদেরকে ১১ দলের নেতাকর্মীদের কাছে অনুরোধ করেছি, কোনো উসকানির মুখে চরম ধৈর্য এবং সংযমের পরাকাষ্ঠা দেখিয়ে আমাদের এই গণতান্ত্রিক কর্মসূচিকে আমরা সফল করব। আমরা কারো উসকানিতে পা দেব না। আমরা যদি একটু ক্ষতিগ্রস্ত হই, আমাদের গায়ে যদি একটা আঘাতও লাগে, আমরা তার প্রতিশোধের চেয়ে মনে করি, একটা আঘাতকে হলেও এই লংমার্চ সফল করার মধ্যে আমাদের সার্থকতা সবচেয়ে বেশি। বিএনপি, ক্ষমতাসীন দল, সরকার, প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, গোয়েন্দা সংস্থা, ট্রাফিক বিভাগ, সড়কপথের সংশ্লিষ্ট ব্যক্তি, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার ও পরিবহনসংশ্লিষ্টদের লংমার্চে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। গোলাম পরওয়ার বলেন, এত বড় কর্মসূচি, হাজার হাজার লোকের এই বহর, যেখানে সহস্রাধিক গাড়ি থাকবে, দিনের নিত্যদিনের কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য, যানবাহন চলাচলে হয়তো অনেকের কিছুটা ক্ষতিগ্রস্ত হতে হবে, কিছু ভোগান্তি হয়তো হবে। আমরা আবারও তাদের কাছে আগাম ক্ষমা চাই । গোলাম পরওয়ার বলেন, আমরা ইতোমধ্যেই রংপুর পর্যন্ত গোটা উত্তরবঙ্গে এই মেসেজটা পৌঁছে দিয়েছি। তারা অত্যন্ত উল্লসিত, আনন্দিত। আস্থা রাখছেন যে বর্তমান সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে যে এখনো দ্বিধাদ্বন্দ্ব, কোন সংশয়ের মধ্যে কাজ করছে, আমরা জানি না। এগুলো দূর করে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার তার কূটনৈতিক এবং সরকারি সব ধরনের পদক্ষেপ শুরু করার আহ্বান জানান। আমরা এই দাবিটাও এই লংমার্চের মধ্যে রেখেছি। ফলে আমাদের উত্তরবঙ্গের এই লংমার্চের আট দফা দাবি। এটা বাস্তবায়নের জন্য ঢাকা থেকে রংপুর পর্যন্ত কোটি কোটি মানুষ এই লংমার্চকে সফল করার জন্য প্রস্তুত।



Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: