প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে নারী ভোটারদের দুয়ারে মেয়র প্রার্থী আবুল কালাম

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা

সারাদেশ

আসন্ন পলাশবাড়ী পৌরসভা নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন পৌর বিএনপির সভাপতি ও মেয়রপ্রার্থী আবুল কালাম আজাদ।

2026-09-18T20:57:00+00:00
2026-09-18T20:57:00+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে নারী ভোটারদের দুয়ারে মেয়র প্রার্থী আবুল কালাম
পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
আসন্ন পলাশবাড়ী পৌরসভা নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন পৌর বিএনপির সভাপতি ও মেয়রপ্রার্থী আবুল কালাম আজাদ। দলীয় কর্মসূচি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন বার্তা ভোটারদের কাছে তুলে ধরার পাশাপাশি নারী ভোটারদের সঙ্গে ধারাবাহিকভাবে উঠান বৈঠক করছেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রাইগ্রাম এলাকায় সাইফুল ইসলামের বাড়িতে নারীদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন আবুল কালাম আজাদ। ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় তিনি দলীয় সরকারের ঘোষিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের বিষয়গুলো ভোটারদের সামনে তুলে ধরেন।

৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপি নেতা আইয়ুব আলী, সালাম, রাজ্জাক, বেলাল ও মিজান।

এ ছাড়া উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সাগর মিনু, সদস্য সচিব রাজু আহমেদ, পৌর কৃষক দলের সদস্য সচিব নুর আলম, তাঁতী দলের আহ্বায়ক সোহাগ প্রধান লিটনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে স্থানীয় নারী ভোটারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন মেয়রপ্রার্থী আবুল কালাম আজাদ। এ সময় তিনি নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দলীয় কর্মসূচি ও সামাজিক নিরাপত্তামূলক বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: