রংপুর লংমার্চ ঘিরে নবাবগঞ্জে ১১ দলের তৎপরতা, স্বাগত মিছিল

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

সারাদেশ

১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে দিনাজপুরের নবাবগঞ্জে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা

2026-09-18T20:51:58+00:00
2026-09-18T20:51:58+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রংপুর লংমার্চ ঘিরে নবাবগঞ্জে ১১ দলের তৎপরতা, স্বাগত মিছিল
নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫১ পিএম 
সংগৃহীত ছবি
১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে দিনাজপুরের নবাবগঞ্জে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

বিকেল ৫টার দিকে উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। পরে এটি উপজেলার প্রধান সড়ক ও বাজার এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ডাকবাংলোর সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কাসেম, উপজেলা এবি পার্টির আহ্বায়ক আনোয়ার হোসেন, কর্মপরিষদ সদস্য রেজাউল ইসলাম, সেলিম রেজা ও ওবাইদুল ইসলামসহ ১১ দলীয় জোট ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধসহ ছয় দফা দাবি আদায়ের আন্দোলনকে এগিয়ে নিতে ঢাকা-রংপুর লংমার্চ গুরুত্বপূর্ণ। কর্মসূচি সুশৃঙ্খল ও সফল করতে তারা সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: