বাংলাদেশি বিজ্ঞানী ও পেশাজীবীদের জন্য আইএইএ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বাংলাদেশের তরুণ বিজ্ঞানী, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য ফেলোশিপ, ইন্টার্নশিপ ও প্রশিক্ষণের সুযোগ বাড়াতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) সহযোগিতা

2026-09-18T19:23:11+00:00
2026-09-18T19:23:11+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বাংলাদেশি বিজ্ঞানী ও পেশাজীবীদের জন্য আইএইএ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৩ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশের তরুণ বিজ্ঞানী, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য ফেলোশিপ, ইন্টার্নশিপ ও প্রশিক্ষণের সুযোগ বাড়াতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভিয়েনায় IAEA-এর উপ-মহাপরিচালক ও টেকনিক্যাল কো-অপারেশন বিভাগের প্রধান হুয়া লিউর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশি নিউক্লিয়ার বিজ্ঞানী, গবেষক ও সরকারি কর্মকর্তাদের জন্য IAEA-এর ফেলোশিপ, ইন্টার্নশিপ, আন্তর্জাতিক প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞান সচিব বিশেষ করে সরকারি কর্মকর্তাদের জন্য IAEA-তে ইন্টার্নশিপ ও আন্তর্জাতিক প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন পদে নিয়োগের সুযোগ সম্প্রসারণে সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশের তরুণদের আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ তৈরি এবং দক্ষতা উন্নয়নে IAEA-এর সঙ্গে সহযোগিতা আরও জোরদার করা বাংলাদেশের অগ্রাধিকার।

বৈঠকে তরুণ বিজ্ঞানী ও গবেষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবন উৎসাহিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে জ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় বাংলাদেশ ও IAEA-এর পারস্পরিক সহযোগিতা এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে ভিয়েনায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত তৌফিক হাসান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম, যুগ্মসচিব শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: