আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায়

2026-09-18T17:56:18+00:00
2026-09-18T17:56:18+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক
আলোচনায় ফুটবল-কূটনীতি
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৬ পিএম 
আর্জেন্টিনার দূতাবাসে এনসিপির প্রতিনিধিদল, ছবি: এনসিপির মিডিয়া সেল
বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় আর্জেন্টিনার দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসার পাশাপাশি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন প্যাট্রিসিও উরুয়েনা পালাসিও উপস্থিত ছিলেন।

এনসিপির প্রতিনিধিদলে ছিলেন দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ, জাতীয় নারী শক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব মঞ্জিলা ঝুমা এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আশ্রাফা খাতুন।

বৈঠকে বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় বাণিজ্য, তরুণদের সম্পৃক্ততা, সাংস্কৃতিক বিনিময় এবং ক্রীড়া কূটনীতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশে আর্জেন্টিনার ফুটবলকে ঘিরে দুই দেশের মানুষের মধ্যে তৈরি হওয়া আগ্রহ ও যোগাযোগ আরও জোরদারের বিষয়টি আলোচনায় আসে।

এনসিপি জানিয়েছে, তরুণ ও জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ-আর্জেন্টিনা সম্পর্ক আরও জোরদারে তারা কাজ করতে আগ্রহী।

বৈঠকে সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় বাড়ানো এবং তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: