প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ক এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধনের বিষয়টি গুরুত্ব পায়।
ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, বৈঠকে দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ ও সমৃদ্ধির লক্ষ্যে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের বিদ্যমান সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ করার বিষয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়।