পুলিশে বড় রদবদল, অতিরিক্ত আইজিপি-ডিআইজিসহ ১১ কর্মকর্তা বদলি

অনলাইন ডেস্ক

জাতীয়

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। তাদের বিভিন্ন পদে বদলি ও

2026-09-17T13:57:59+00:00
2026-09-17T13:57:59+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
পুলিশে বড় রদবদল, অতিরিক্ত আইজিপি-ডিআইজিসহ ১১ কর্মকর্তা বদলি
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৭ পিএম 
ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। তাদের বিভিন্ন পদে বদলি ও নতুন করে পদায়ন করে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের কথা জানানো হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া মো. কামরুল আহসানকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান করা হয়েছে। সারদার পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, এসবির বর্তমান প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে এবং ট্যুরিস্ট পুলিশের প্রধান মাইনুল হাসানকে সারদার পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে পদায়ন করা হয়েছে।

সম্প্রতি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেনকেও পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

দুটি প্রজ্ঞাপনে পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের আরও কয়েকজন কর্মকর্তার বদলি ও পদায়নের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।




Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: