মানিকগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে মতবিনিময় সভা

মানিকগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মানিকগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে জেলার শহরের নারাঙ্গাই এলাকার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে

2026-09-16T17:52:08+00:00
2026-09-16T17:52:08+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মানিকগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে মতবিনিময় সভা
মানিকগঞ্জ সংবাদদাতা
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫২ পিএম 
সংগৃহীত ছবি
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মানিকগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জেলার শহরের নারাঙ্গাই এলাকার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এনজিও ফেডারেশন-এফএনবির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

এফএনবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও বেসরকারি সংস্থা পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান দাউদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।

সভায় বক্তব্য দেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ফারুক হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম, ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল মজিদ জিয়া, সিআরপি মানিকগঞ্জ কার্যালয়ের কেন্দ্র ব্যবস্থাপক মাহবুবুল ইসলাম এবং এফএনবি মানিকগঞ্জ সদর উপজেলা সমন্বয়কারী ও অ্যাসেডের নির্বাহী পরিচালক রফিকুল ইসলামসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং এসব রোগে প্রাণহানিও ঘটছে। এ থেকে রক্ষা পেতে রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে।

তিনি বলেন, পরিত্যক্ত ডাবের খোসা, গাড়ির পুরোনো টায়ার, চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল, বিভিন্ন ধরনের মাটির পাত্র, ফুলের টবসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেগুলো দ্রুত পরিষ্কার করতে হবে। কারণ এসব স্থানে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা জন্মাতে পারে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতা নয়, ব্যক্তিগত সুরক্ষার দিকেও গুরুত্ব দিতে হবে। বিশেষ করে ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর জোর দেন তিনি।

সভায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তি ও সামাজিক পর্যায়ে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: