অপুকে নূতনের কড়া পরামর্শ

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢালিউডের চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ছোট বোনের মতোই স্নেহ করেন জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন। অপুর অভিনয় ও ব্যক্তিত্বের প্রশংসা করার পাশাপাশি এবার

2026-09-16T16:50:07+00:00
2026-09-16T16:50:07+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
অপুকে নূতনের কড়া পরামর্শ
‘ব্যক্তিগত বিষয় সব জায়গায় প্রকাশ করো না’
বিনোদন ডেস্ক
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫০ পিএম 
সংগৃহীত ছবি
ঢালিউডের চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ছোট বোনের মতোই স্নেহ করেন জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন। অপুর অভিনয় ও ব্যক্তিত্বের প্রশংসা করার পাশাপাশি এবার তার ব্যক্তিজীবন নিয়েও গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন এই প্রবীণ অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকার অনুষ্ঠানে অপু বিশ্বাস প্রসঙ্গে কথা বলতে গিয়ে নূতন বলেন, অপুর সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো। শাকিব খানের স্ত্রী হিসেবে একসময় তিনি অপুকে ‘মিসেস খান’ বলেও সম্বোধন করতেন।

অপু বিশ্বাসের পাশাপাশি বুবলীর সঙ্গেও অভিনয় করেছেন নূতন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খান সাহেবের (শাকিব খান) দুই স্ত্রীর সঙ্গেই কাজ করেছি। তবে অপুর সঙ্গে কাজের পরিমাণ বেশি।’

নূতনের চোখে অপু শুধু জনপ্রিয় একজন নায়িকা নন, তিনি একজন ভালো মনের মানুষও। পেশাগত জীবনে সাফল্যের পাশাপাশি অপুর ব্যক্তিজীবনও যে দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকে, সেটিও উল্লেখ করেন তিনি।

তবে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নূতন। তার মতে, একজন তারকা বা সুপারস্টারের উচিত নিজের ব্যক্তিগত বিষয় সব জায়গায় প্রকাশ না করা। সময় হলে প্রয়োজনীয় বিষয়গুলো সঠিক সময়েই প্রকাশ্যে আসবে।

অপুর উদ্দেশে শুভকামনা জানিয়ে নূতন বলেন, ‘তুমি অনেক ভালো একজন অভিনেত্রী। তোমার সুন্দর একটি ছেলে রয়েছে, তাকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো।’

এ সময় শাকিব খান ও অপু বিশ্বাসের জনপ্রিয় জুটিকে আবারও পর্দায় একসঙ্গে দেখার আশাও প্রকাশ করেন নূতন। তাদের জন্য শুভকামনা ও দোয়া করেন এই জ্যেষ্ঠ অভিনেত্রী।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: