সমুদ্রে ভারত-পাকিস্তানের জাহাজের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

১৯৯১ সালের চুক্তি লঙ্ঘনের অভিযোগ ভারতের, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নিআন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি একটি জাহাজের সংঘর্ষের

2026-09-16T15:09:14+00:00
2026-09-16T15:09:14+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সমুদ্রে ভারত-পাকিস্তানের জাহাজের সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৯ পিএম 
সমুদ্রে ভারত-পাকিস্তানের জাহাজের সংঘর্ষ
১৯৯১ সালের চুক্তি লঙ্ঘনের অভিযোগ ভারতের, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি

আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি একটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ভারত।

ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘অপেশাদার’ হিসেবে উল্লেখ করে বুধবার (১৬ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ফার্স্টপোস্ট ও টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের জাহাজের চলাচল নিয়ে বিদ্যমান একটি চুক্তির বিধান লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

ভারতের দাবি, ১৯৯১ সালে স্বাক্ষরিত ‘সামরিক প্রশিক্ষণ, কলাকৌশল ও অস্ত্র স্থানান্তরের আগাম বিজ্ঞপ্তি’ বিষয়ক চুক্তির ১০ নম্বর ধারা এই ঘটনায় লঙ্ঘিত হয়েছে।

চুক্তির ওই ধারায় আন্তর্জাতিক জলসীমায় চলাচলের সময় ভারত ও পাকিস্তানের জলযানকে একে অপরের কাছ থেকে অন্তত ৩ নটিক্যাল মাইল দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সংঘর্ষের ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে সমুদ্রে দুই দেশের নৌযানের চলাচল ঘিরে এ ধরনের ঘটনা নতুন করে কূটনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে।

এদিকে, ঘটনাটি কীভাবে ঘটেছে এবং সংঘর্ষের সময় দুই জাহাজের অবস্থান কী ছিল, সে বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্যের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: