
উদ্ধার হওয়া শিশুরা হলো—দক্ষিণ কেরানীগঞ্জ থানার স্ট্যান্ড বাজার এলাকার রিয়াজুল ইসলামের যমজ দুই ছেলে হাসান ও হোসাইন (উভয়ের বয়স ১১ বছর), একই এলাকার হানিফ মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (১১) এবং আব্দুল করিমের ছেলে মো. রাব্বি (১০)।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আক্তার হোসেন জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে চার শিশু পরিবারের কাউকে কিছু না জানিয়ে তেঘরিয়া রেলস্টেশন থেকে ট্রেনে করে মাওয়ায় আসে। সেখানে তারা সারাদিন ঘোরাঘুরি করে। পরে সন্ধ্যায় টাকা শেষ হয়ে গেলে এবং বাড়ির পথ চিনতে না পেরে লৌহজং উপজেলার চন্দ্রের বাড়ী বাজার এলাকায় কান্নাকাটি শুরু করে।
বিষয়টি স্থানীয় এক অটোচালকের মাধ্যমে জানতে পেরে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ চার শিশুকে উদ্ধার করে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং পরিবারের কাছে হস্তান্তর করে।