চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ২৫০ পরিবারে ত্রাণ, কমছে পদ্মার পানি

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত চর নারায়ণপুর ইউনিয়নে বন্যায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়নের

2026-09-15T18:54:51+00:00
2026-09-15T18:54:51+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ২৫০ পরিবারে ত্রাণ, কমছে পদ্মার পানি
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত চর নারায়ণপুর ইউনিয়নে বন্যায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়নের কারেনমোড়সহ বিভিন্ন এলাকায় ২৫০ পরিবারের মাঝে চাল বিতরণ করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

ত্রাণ বিতরণকালে জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। বন্যাদুর্গতদের দুর্ভোগ কমাতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রয়েছে। তাদের জন্য খাবার স্যালাইন ও শুকনো খাবারের ব্যবস্থাও করা হয়েছে।

এ সময় সম্প্রতি নৌকাডুবিতে নিখোঁজ মো. গোলাম মোস্তফার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন জেলা প্রশাসক।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এদিকে গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ১১ সেন্টিমিটার কমেছে। পাঙ্খা পয়েন্টে বর্তমানে পানির সমতল রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৫৯ মিটার।

এ ছাড়া মহানন্দা নদীতে ১৯ দশমিক ৪৩ মিটার এবং পুনর্ভবা নদীতে ১৯ দশমিক ৫২ মিটার পানি সমতল রেকর্ড করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব জানান, পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি কমতে শুরু করেছে। ফলে জেলার বন্যা পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: