‘মেসিও এমন কথা বলেননি!’ ইয়ামালের ব্যালন ডি’অর দাবিতে ক্ষুব্ধ সাবেক বার্সা তারকা

ক্রীড়া ডেস্ক

খেলা

ব্যালন ডি’অর জয়ের যোগ্যতা রয়েছে—লামিনে ইয়ামালের এমন আত্মবিশ্বাসী মন্তব্য ভালোভাবে নেননি বার্সেলোনা ও স্পেনের সাবেক তারকা আবেলর্দো ফের্নান্দেস। নিজের সামর্থ্যে

2026-09-14T19:34:18+00:00
2026-09-14T19:34:18+00:00
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
‘মেসিও এমন কথা বলেননি!’ ইয়ামালের ব্যালন ডি’অর দাবিতে ক্ষুব্ধ সাবেক বার্সা তারকা
ক্রীড়া ডেস্ক
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
ব্যালন ডি’অর জয়ের যোগ্যতা রয়েছে—লামিনে ইয়ামালের এমন আত্মবিশ্বাসী মন্তব্য ভালোভাবে নেননি বার্সেলোনা ও স্পেনের সাবেক তারকা আবেলর্দো ফের্নান্দেস। নিজের সামর্থ্যে বিশ্বাস রাখা স্বাভাবিক হলেও তা প্রকাশ্যে এভাবে বলা ইয়ামালের উচিত হয়নি বলে মনে করেন সাবেক এই ডিফেন্ডার।

সম্প্রতি মুভিস্টার প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, চলতি বছর ব্যালন ডি’অর জয়ের জন্য তিনি নিজেকে যোগ্য মনে করেন। কারণ হিসেবে তিনি নিজের অর্জনের কথা উল্লেখ করেন। একই সঙ্গে কিলিয়ান এমবাপ্পের পাশাপাশি নিজেকেও বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন বলে দাবি করেন বার্সেলোনার এই তরুণ তারকা।

ইয়ামালের এমন মন্তব্যের পরই শুরু হয় আলোচনা-সমালোচনা। এবার সেই সমালোচনায় যোগ দিলেন আবেলর্দো।

রেডিও এস্তাদিও নোচে অনুষ্ঠানে আবেলর্দো বলেন, ইয়ামাল এমনটা মনে করতেই পারেন, কিন্তু প্রকাশ্যে এভাবে বলা ঠিক হয়নি। তার মতে, এতে ইয়ামালকে ভালোভাবে উপস্থাপন করা হয়নি।

সাবেক এই বার্সা তারকার ভাষায়, ‘তুমি এটা ভাবতেই পারো, কিন্তু বলতে পারো না। আমি এটা মনে করি না, কারণ এতে তোমাকে ভালো দেখায় না।’

তবে ইয়ামাল চাইলে নিজের সম্ভাবনার কথা আরও সংযতভাবে তুলে ধরতে পারতেন বলেও মনে করেন আবেলর্দো। তার পরামর্শ, ইয়ামাল নিজেকে ব্যালন ডি’অরের অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে উল্লেখ করতে পারতেন, কিন্তু শেষ পর্যন্ত পুরস্কার কার হাতে উঠবে, সেটি নিশ্চিত নয়—এমন বক্তব্যই বেশি পরিণত হতো।

ইয়ামালের মন্তব্য নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করে আবেলর্দো বলেন, ‘লামিনে যা বলেছে, সেটা আমার ভালো লাগেনি।’

ইয়ামালের বক্তব্যের সমালোচনা করতে গিয়ে লিওনেল মেসির প্রসঙ্গও টেনে আনেন সাবেক এই বার্সেলোনা তারকা।

মেসির প্রশংসা করে আবেলর্দো বলেন, ‘আমি কখনো মেসিকে—যিনি ছিলেন ফুটবলের দেবতা—এমন কথা বলতে শুনিনি।’

অর্থাৎ, নিজের শ্রেষ্ঠত্বের দাবি প্রকাশ্যে না করে মাঠের পারফরম্যান্সের মাধ্যমেই তা প্রমাণ করার পক্ষেই মত দিয়েছেন আবেলর্দো।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: