মাতামুহুরিতে ডাকাতির প্রস্তুতি ভেস্তে দিল পুলিশ, গ্রেপ্তার ৬

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

সারাদেশ

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পৃথক দুটি অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ।১৩ সেপ্টেম্বর (রোববার) রাতে বদরখালী

2026-09-14T16:01:16+00:00
2026-09-14T16:01:16+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মাতামুহুরিতে ডাকাতির প্রস্তুতি ভেস্তে দিল পুলিশ, গ্রেপ্তার ৬
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০১ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পৃথক দুটি অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ।

১৩ সেপ্টেম্বর (রোববার) রাতে বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছনুয়া পাড়া এবং ৪ নম্বর ওয়ার্ডের হালকাচা পাড়া এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজিব ওরফে শুটার রাজিব (২৬), নমি উদ্দিন ওরফে নমি ডাকাত (৪০), জসিম উদ্দিন ওরফে জসু ডাকাত (২৬), মো. সাগর রানা ওরফে শুটার সাগর (২০), জহুরা বেগম (৪৫) ও শহর বানু (৫৫)।

সাংবাদিক সম্মেলনে পুলিশ জানায়, রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম ছনুয়া পাড়ার একটি বসতঘরে অভিযান চালানো হয়। দুর্গম এলাকায় গাড়ি রেখে প্রায় দুই কিলোমিটার পায়ে হেঁটে পুলিশ সদস্যরা ওই বাড়িটি ঘেরাও করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি দুইনলা রাইফেল, একটি একনলা রাইফেল ও একটি শর্টগান, ৫৮ রাউন্ড রাইফেলের গুলি, ৫৫ রাউন্ড পিস্তলের গুলি, দুটি তাজা শর্টগানের কার্তুজ ও দুটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়। এ ছাড়া অস্ত্র ও গোলাবারুদ তৈরির সরঞ্জাম, একটি ক্লিনিং রড ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

চকরিয়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক মামলা প্রক্রিয়াধীন।

চকরিয়া সার্কেলের এএসপি মো. আবদুল আজিজ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা অস্ত্র ও গোলাবারুদ তৈরি, কেনাবেচা এবং ডাকাতদের কাছে অস্ত্র ভাড়ার সঙ্গে জড়িত। চকরিয়াসহ বিভিন্ন এলাকায় সড়ক ও আন্তজেলা ডাকাতির সঙ্গেও তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: