শিক্ষার্থীদের সাফল্যে নতুন পরিকল্পনা, গৌরীপুরে শিক্ষক-কমিটির মতবিনিময়

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং পাসের হার বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক

2026-09-14T12:53:16+00:00
2026-09-14T12:53:16+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শিক্ষার্থীদের সাফল্যে নতুন পরিকল্পনা, গৌরীপুরে শিক্ষক-কমিটির মতবিনিময়
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৩ পিএম 
ছবিঃ ভোরের ডাক

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং পাসের হার বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক ও ম্যানেজিং কমিটির মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. নুর হাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আনিসুজ্জামান বিপুল। সভায় সহকারী প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের সব শিক্ষক অংশগ্রহণ করেন।

সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় অংশ নেন সহকারী প্রধান শিক্ষক মাকছুদুল আলম, সিনিয়র শিক্ষক রেজাউল কবীর, হারুন অর রশিদ, গোবিন্দ বণিক, ফখরুল ইসলাম ও সানজিদা তালুকদারসহ অন্যরা।

আলোচনায় এলাকাবাসী ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফরম পূরণের ক্ষেত্রে নীতিমালা অনুসরণ, শ্রেণিকক্ষের পাঠদানে বৈচিত্র্য আনা এবং সাপ্তাহিক মূল্যায়ন কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে মতামত দেওয়া হয়।

এ ছাড়া শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবক সমাবেশ আয়োজন এবং অনুপস্থিত শিক্ষার্থীদের খোঁজ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের জন্য অতিরিক্ত ও রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা, শিক্ষার পরিবেশ আনন্দময় করতে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেয়ালিকা প্রকাশের পাশাপাশি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে পাঠদান আরও আকর্ষণীয় করার বিষয়েও আলোচনা করা হয়।

প্রধান অতিথি অ্যাডভোকেট মো. নুর হাদী বলেন, “শিক্ষার আসল কারিগর হলেন শিক্ষকমণ্ডলী। অবকাঠামোগত উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে ম্যানেজিং কমিটি সব ধরনের সহযোগিতা করবে। তবে শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করার দায়িত্ব শিক্ষকদের। আমাদের লক্ষ্য, এই বিদ্যালয়কে উপজেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করা।”

সভাপতি ও প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, “মাননীয় সভাপতির দিকনির্দেশনা আমাদের কর্মস্পৃহা আরও বাড়িয়ে দিয়েছে। আমরা সবাই মিলে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখা এবং শিক্ষার মান উন্নয়নে বদ্ধপরিকর।”

এর আগে প্রধান শিক্ষকের কার্যালয়ে ম্যানেজিং কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষার মানোন্নয়নে সব শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টার আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি হয়।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: