মেসির গোলে এগিয়েও শেষ হাসি হাসতে পারল না মায়ামি

ক্রীড়া ডেস্ক

খেলা

জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল না ইন্টার মায়ামি। লিওনেল মেসির দুর্দান্ত গোলে

2026-09-13T11:08:05+00:00
2026-09-13T11:08:05+00:00
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
মেসির গোলে এগিয়েও শেষ হাসি হাসতে পারল না মায়ামি
ক্রীড়া ডেস্ক
রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৮ এএম 
সংগৃহীত ছবি

জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল না ইন্টার মায়ামি। লিওনেল মেসির দুর্দান্ত গোলে একসময় এগিয়ে থেকেও ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে ন্যাশভিল এসসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মায়ামি।

রোববার (১৩ সেপ্টেম্বর) নিজেদের মাঠ নু স্টেডিয়ামে ন্যাশভিলের মুখোমুখি হয় মায়ামি। সাম্প্রতিক সময়ে জয়খরায় থাকা স্বাগতিকদের জন্য ম্যাচটি ছিল ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ। তবে শুরুতেই ধাক্কা খেতে হয় তাদের।

ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে মায়ামির রক্ষণভাগের দুর্বলতার সুযোগ কাজে লাগান ন্যাশভিলের সাম সুরিজ। বল নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত শট নেন তিনি। মায়ামির গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ালে শুরুতেই এগিয়ে যায় সফরকারীরা।

গোল খাওয়ার পর আক্রমণের ধার বাড়ায় মায়ামি। অন্যদিকে লিড ধরে রাখতে কিছুটা রক্ষণাত্মক কৌশলে চলে যায় ন্যাশভিল। ১৯ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে তৈরি হওয়া চাপ সামলাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান রিড বেকার-হোয়াইটিং। আত্মঘাতী সেই গোলে সমতায় ফেরে মায়ামি।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করে মায়ামি। একের পর এক আক্রমণ গড়ে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে তারা। তবে কখনো শট লক্ষ্যভ্রষ্ট হয়েছে, আবার কখনো ন্যাশভিলের গোলরক্ষকের দৃঢ়তায় গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

অবশেষে মায়ামির অপেক্ষার অবসান ঘটে মেসির পায়ে। রদ্রিগো ডি পলের সঙ্গে দারুণ সমন্বয়ের পর দূরপাল্লা থেকে নেওয়া নিখুঁত শটে ন্যাশভিলের জালের কোণ খুঁজে নেন আর্জেন্টাইন তারকা। মেসির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।

তখন জয়টা যেন সময়ের অপেক্ষা। কিন্তু ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে নাটকীয়ভাবে পাল্টে যায় চিত্র। শাকুর মোহামেদের বাড়ানো ক্রস থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন সাম সুরিজ। তার গোলে ২-২ সমতায় ফেরে ন্যাশভিল।

এরপরও জয়সূচক গোলের সুযোগ এসেছিল মায়ামির সামনে। যোগ করা সময়ে রদ্রিগো ডি পলের নেওয়া শট ন্যাশভিলের পোস্টে লেগে ফিরে এলে হতাশ হতে হয় মায়ামিকে।

এই ড্রয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হারিয়েছে ইন্টার মায়ামি। পাশাপাশি সাম্প্রতিক সময়ের হতাশাজনক ফলাফলের ধারাও কাটাতে পারেনি মেসির দল। আগামী ১৬ সেপ্টেম্বর ক্যাম্পিওনেস কাপের ম্যাচে ক্রুজ আজুলের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: