
পুলিশ সূত্রে জানা যায়, স্টেডিয়ামের পুকুরপাড়ের দক্ষিণ পাশের পাকা রাস্তা থেকে মিলন শিকদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে সরকারি শিশু পরিবার-সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে আরও ১০৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা বলেন, ‘বরগুনা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের আইনের আওতায় আনার পাশাপাশি বরগুনা জেলা থেকে মাদক নির্মূলে পুলিশ কাজ করছে।’
তিনি মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের বিষয়ে তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।