ধানমন্ডির এপেক্সে আগুন, সড়কের এক পাশ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর ধানমন্ডিতে জুতার ব্র্যান্ড এপেক্সের একটি বিক্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ধানমন্ডির ২৭ নম্বর

2026-09-10T11:32:11+00:00
2026-09-10T11:32:11+00:00
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ধানমন্ডির এপেক্সে আগুন, সড়কের এক পাশ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ এএম 
প্রতীকী ছবি
রাজধানীর ধানমন্ডিতে জুতার ব্র্যান্ড এপেক্সের একটি বিক্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ধানমন্ডির ২৭ নম্বর সড়কের ওই শোরুমে আগুনের সূত্রপাত হয়।

ভবনটি ছয়তলা এবং পুরো ভবনজুড়েই এপেক্সের বিক্রয়কেন্দ্র পরিচালিত হয়ে আসছে। আগুন লাগার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় ট্রাফিক পুলিশ।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আবু তালহা বিন জসিম জানান, খবর পেয়ে সকাল ১০টা ১৫ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ছয়তলা ভবনটির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি টিম পাঠানো হয়েছে। এর মধ্যে চারটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছে। বাকি দুইটি টিমও ঘটনাস্থলে পৌঁছানোর পথে রয়েছে।

এদিকে আগুনের কারণে ধানমন্ডির ২৭ নম্বর সড়কে যান চলাচলে সাময়িক প্রভাব পড়েছে। আগুন লাগার পরপরই দুর্ঘটনা এড়াতে সড়কের এক পাশ বন্ধ করে দেওয়া হয়েছে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: