ইতালিতে বিপদে বাঁধন, পাশে দাঁড়াল সরকার

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় তার পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সরকার। ইতালিতে করা মামলাটি পরিচালনায় মিলানে

2026-09-09T18:10:21+00:00
2026-09-09T18:10:21+00:00
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ইতালিতে বিপদে বাঁধন, পাশে দাঁড়াল সরকার
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১০ পিএম 
সংগৃহীত ছবি
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় তার পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সরকার। ইতালিতে করা মামলাটি পরিচালনায় মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। বাঁধন যতদিন ইতালিতে অবস্থান করবেন, ততদিন তাকে সহযোগিতা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

বাঁধনের ওপর হামলার ঘটনার প্রভাব ভিসা প্রক্রিয়ায় পড়তে পারে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কোনো বাংলাদেশি বিদেশে অবস্থান করলে তাকে সংশ্লিষ্ট দেশের আইন, নীতিমালা ও সামাজিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে চলতে হয়। বিদেশে থাকা বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

ইতালির ভেনিসে বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে মিলানের বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা বাঁধনের সঙ্গে দেখা করেছেন। সেখানে দায়ের করা মামলাটি পরিচালনা ও প্রয়োজনীয় সহায়তার জন্য কনস্যুলেট, রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করছেন।

তিনি জানান, বাঁধন ইতালিতে অবস্থান করা পর্যন্ত এই সহযোগিতা অব্যাহত থাকবে।

ঘটনার নিন্দা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশের মাটিতে এ ধরনের ঘটনা ঘটলে শুধু ভুক্তভোগী নয়, দেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ যেকোনো ধরনের সহিংসতা ও অরাজকতার বিরুদ্ধে।

শামা ওবায়েদ আরও বলেন, বিশ্বের যেকোনো প্রান্তে বাংলাদেশি নাগরিকদের সঙ্গে কোনো ন্যক্কারজনক ঘটনা ঘটলে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে। একইভাবে বাংলাদেশেও এ ধরনের ঘটনা ঘটলে সরকার কঠোরভাবে তা মোকাবিলা করবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: