গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেই কমবে বিদ্যুতের সংকট

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

দেশে চলমান বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ গ্যাসের ঘাটতি। গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্যুৎ উৎপাদনও বাড়বে এবং পরিস্থিতি আগের অবস্থায়

2026-09-08T17:44:30+00:00
2026-09-08T17:44:30+00:00
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর উপদেষ্টা
গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেই কমবে বিদ্যুতের সংকট
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম 
গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেই কমবে বিদ্যুতের সংকট
দেশে চলমান বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ গ্যাসের ঘাটতি। গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্যুৎ উৎপাদনও বাড়বে এবং পরিস্থিতি আগের অবস্থায় ফিরে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, বিদ্যুৎ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে আলোচনায় তারা আশ্বস্ত করেছেন—গ্যাসের সংকট কমলে বিদ্যুৎ পরিস্থিতিও দ্রুত স্বাভাবিক হবে। ফলে বর্তমানে যে মাত্রায় বিদ্যুৎ ঘাটতি দেখা যাচ্ছে, তা দীর্ঘস্থায়ী হবে না বলে সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে।

রাজধানীতে লোডশেডিং প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, দেশের অন্যান্য এলাকার মতো ঢাকাকেও কিছুটা বিদ্যুৎ সংকটের মুখোমুখি হতে হবে। তবে রাজধানী দেশের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হওয়ায় বিদ্যুৎ সরবরাহে ঢাকাকে কিছুটা অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হতে পারে।

তিনি বলেন, ঢাকাকে সবসময় লোডশেডিংয়ের বাইরে রাখার আগের ধারণা থেকে সরকার সরে এসেছে। এরই অংশ হিসেবে রাজধানীতেও বর্তমানে সীমিত আকারে লোডশেডিং হচ্ছে।

আগের সরকারের সময়ও দেশে বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং ছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তবে রাজধানীকে তুলনামূলকভাবে এর বাইরে রাখা হতো।

তার মতে, ঢাকার মানুষের সামাজিক ও রাজনৈতিক প্রভাব তুলনামূলক বেশি হওয়ায় রাজধানীতে লোডশেডিং না হওয়ার একটি বিশেষ প্রত্যাশা তৈরি হয়েছিল। সরকার এখন সেই অবস্থান থেকে বের হয়ে আসতে চাইছে।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তুলনামূলক চিত্র তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার সরকারের শেষ পূর্ণ বছর হিসেবে ২০২৩ সালের জুন, জুলাই ও আগস্টের তথ্যের সঙ্গে ২০২৬ সালের একই সময়ের পরিসংখ্যান তুলনা করা হয়েছে।

তিনি জানান, জুন ও জুলাই মাসে ২০২৬ সালে দৈনিক গড় লোডশেডিংয়ের পরিমাণ ২০২৩ সালের তুলনায় কম ছিল।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের জুনে প্রতিদিন গড়ে লোডশেডিং ছিল ৯৬৯ মেগাওয়াট। ২০২৬ সালের জুনে তা কমে দাঁড়ায় ৭৪১ মেগাওয়াটে।

অন্যদিকে, ২০২৩ সালের জুলাইয়ে দৈনিক গড় লোডশেডিং ছিল ৬১৩ মেগাওয়াট। ২০২৬ সালের জুলাইয়ে সেটি ছিল ৪৬০ মেগাওয়াট।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে বিদ্যুৎ উৎপাদন বাড়ার পাশাপাশি চলমান লোডশেডিংও কমে আসবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: