ইতালিতে বাঁধনের ওপর হামলা, সংসদে উঠল ঝড়

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর পানি ও কোল্ড ড্রিংকস ছুড়ে মারাসহ শারীরিক ও মৌখিক হেনস্তার ঘটনায় জাতীয় সংসদে

2026-09-08T16:55:00+00:00
2026-09-08T16:55:00+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
জাতীয়
ইতালিতে বাঁধনের ওপর হামলা, সংসদে উঠল ঝড়
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর পানি ও কোল্ড ড্রিংকস ছুড়ে মারাসহ শারীরিক ও মৌখিক হেনস্তার ঘটনায় জাতীয় সংসদে প্রতিবাদ জানানো হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি তুলে ধরেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।

তিনি বলেন, পরিবারের সদস্য ও ছোট সন্তানকে নিয়ে পার্কে হাঁটার সময় বাঁধনকে শারীরিকভাবে আক্রমণ ও অশালীন ভাষায় হেনস্তা করা হয়েছে। একজন নারী ও দেশের প্রতিনিধিত্বকারী শিল্পীর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সংসদ সদস্যের দাবি, জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর কারণেই বাঁধনকে হেনস্তার শিকার হতে হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের সামাজিক যোগাযোগমাধ্যমে শনাক্ত করা সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় কী পদক্ষেপ নিয়েছে এবং ইতালির সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে কি না—তা জানতে চান জহরত আদিব চৌধুরী।

জবাবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ঘটনাটি অত্যন্ত অমার্জনীয় ও নিন্দনীয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা সংসদে উপস্থিত হলে তাদের বক্তব্য শোনা হবে।

তিনি বলেন, “এই সংসদ জানতে চায়, এই জাতি জানতে চায়”—বাঁধনের ওপর হামলার ঘটনায় সরকারের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: