বাড়ি ফেরা হলো না, বাসচাপায় প্রাণ গেল ইমাম ও মাদ্রাসাশিক্ষকের

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

বাড়ি ফেরার পথে বাসচাপায় প্রাণ গেল মসজিদের ইমাম ও মাদ্রাসাশিক্ষকের। ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী

2026-09-08T13:28:07+00:00
2026-09-08T13:28:07+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বাড়ি ফেরা হলো না, বাসচাপায় প্রাণ গেল ইমাম ও মাদ্রাসাশিক্ষকের
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৮ পিএম 
প্রতীকী ছবি
বাড়ি ফেরার পথে বাসচাপায় প্রাণ গেল মসজিদের ইমাম ও মাদ্রাসাশিক্ষকের। ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের আড়ুয়ামাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পটুয়াখালীর তুষখালী এলাকার মো. আকবর আলীর ছেলে আরিফুর রহমান (২৮)। তিনি কওমি মাদ্রাসার শিক্ষক ছিলেন। অপরজন বরিশালের হিজলা উপজেলার মান্দ্রারচর খুশিরিয়া এলাকার ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন হাওলাদার (৩৮)। তিনি একটি মসজিদের ইমাম ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সালাউদ্দিন ও আরিফুর মোটরসাইকেলে করে ঢাকা থেকে নিজ বাড়ি বরিশালের দিকে যাচ্ছিলেন। পথে তারা আড়ুয়ামাঠ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আক্তার হোসেন তাদের মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল বলেন, যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: