নিউ মেক্সিকোর নাম বদলের ইঙ্গিত? ট্রাম্পের মানচিত্র ঘিরে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ করার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন জল্পনা তৈরি হয়েছে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে

2026-09-07T16:49:01+00:00
2026-09-07T16:49:01+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
নিউ মেক্সিকোর নাম বদলের ইঙ্গিত? ট্রাম্পের মানচিত্র ঘিরে বিতর্ক
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
মার্কিন অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ করার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন জল্পনা তৈরি হয়েছে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি মানচিত্র ঘিরে।

ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত ওই মানচিত্র পরে হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হয়। ছবিতে নিউ মেক্সিকোর মানচিত্রের ভেতরে থাকা ‘মেক্সিকো’ শব্দটি লাল দাগ দিয়ে কেটে তার পাশে ‘আমেরিকা’ লেখা দেখা যায়।

তবে পোস্টটির সঙ্গে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। নিউ মেক্সিকোর নাম পরিবর্তন নিয়ে হোয়াইট হাউসও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো উদ্যোগের কথা জানায়নি।

মার্কিন সংবিধান অনুযায়ী, ভূখণ্ডের নাম পরিবর্তনের ক্ষেত্রে প্রেসিডেন্টের কিছু ক্ষমতা থাকলেও কোনো অঙ্গরাজ্যের নাম পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট রাজ্য কর্তৃপক্ষের এখতিয়ার। ফলে ট্রাম্পের পোস্টকে ঘিরে মূলত রাজনৈতিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

এর আগে ক্ষমতায় ফেরার পর ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম ‘গালফ অব আমেরিকা’ করার উদ্যোগ নেন। সম্প্রতি কানাডার সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার মধ্যেও লেক অন্টারিওর নাম পরিবর্তনের বিষয়টি সামনে আসে।

ট্রাম্পের মানচিত্র পোস্টের পর প্রতিক্রিয়া জানিয়েছেন নিউ মেক্সিকোর ডেমোক্র্যাটিক গভর্নর মিশেল লুজান গ্রিশাম। তিনি অভিযোগ করেন, ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ বিষয় থেকে মানুষের মনোযোগ সরাতেই এমন কর্মকাণ্ড করা হচ্ছে।

গভর্নর বলেন, নিউ মেক্সিকোর নাম পরিবর্তনের বিষয়টি কোনো বিতর্কের বিষয় হতে পারে না।

ডেমোক্র্যাটিক সিনেটর মার্টিন হাইনরিখও ট্রাম্পের পোস্টের সমালোচনা করেছেন। তিনি জানিয়েছেন, তিনি মেক্সিকো উপসাগর, লেক অন্টারিও এবং নিউ মেক্সিকো—এই নামগুলোই ব্যবহার করবেন।

এদিকে ট্রাম্প এর আগেও আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তনের সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছিলেন। তবে নিউ মেক্সিকোর নাম পরিবর্তন নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা প্রস্তাব প্রকাশ করা হয়নি।

সূত্র: সিএনএন


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: