জ্বালানি সংকট সামলাতে আরও ৪ কার্গো এলএনজি কিনছে সরকার

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে আরও চার কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি

2026-09-02T17:36:49+00:00
2026-09-02T17:36:49+00:00
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
জ্বালানি সংকট সামলাতে আরও ৪ কার্গো এলএনজি কিনছে সরকার
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৬ পিএম 
জ্বালানি সংকট সামলাতে আরও ৪ কার্গো এলএনজি কিনছে সরকার
দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে আরও চার কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) ২৩ দশমিক ৯৮ থেকে ২৮ দশমিক ০৩ ডলার পর্যন্ত দরে এসব এলএনজি কেনা হবে।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এলএনজি কেনার প্রস্তাবগুলো অনুমোদনের সুপারিশ করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বৈঠকে চার কার্গো এলএনজি কেনার প্রস্তাব উপস্থাপন করে। এর মধ্যে তিন কার্গো আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় এবং একটি সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় সংগ্রহ করা হবে।

আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় ৪৯তম এলএনজি কার্গোটি সরবরাহ করবে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর। ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে সরবরাহের জন্য কার্গোটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি এমএমবিটিইউ ২৭ দশমিক ৫৪ ডলার।

৫০তম কার্গো সরবরাহ করবে বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড। ১ থেকে ২ অক্টোবরের মধ্যে সরবরাহযোগ্য এই কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ ২৮ দশমিক ০৩ ডলার ব্যয় হবে।

অন্যদিকে ৫১তম কার্গোটি ৫ থেকে ৬ অক্টোবরের মধ্যে সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া পিটিই লিমিটেড। এ কার্গোর মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি এমএমবিটিইউ ২৬ দশমিক ৬৬৮৮ ডলার।

তিনটি কার্গোই সংশ্লিষ্ট দরদাতার কাছ থেকে কেনার প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে কমিটি।

এর বাইরে সৌদি আরবের আরামকোর ট্রেডিং শাখা আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে আরও এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি এমএমবিটিইউ ২৩ দশমিক ৯৮ ডলার দরে এই এলএনজি সংগ্রহ করা হবে।

সরকার-টু-সরকার ব্যবস্থায় পেট্রোবাংলা ও আরামকো ট্রেডিং সিঙ্গাপুরের মধ্যে থাকা স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তির আওতায় অতিরিক্ত এই কার্গো সংগ্রহ করা হবে।

চুক্তির ৭.২(খ) ধারার আওতায় কার্গোটিকে অতিরিক্ত পরিমাণ হিসেবে কেনা হচ্ছে। আগামী ১০ সেপ্টেম্বর এলএনজিটি দেশে সরবরাহ করার কথা রয়েছে।

দেশের অভ্যন্তরীণ প্রাকৃতিক গ্যাস উৎপাদন চাহিদার তুলনায় কম হওয়ায় আমদানিকৃত এলএনজির ওপর বাংলাদেশের নির্ভরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা এবং অন্যান্য গ্রাহকের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত এলএনজি আমদানি করতে হচ্ছে।

নতুন চার কার্গো যুক্ত হলে জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায় অতিরিক্ত গ্যাস যোগ হবে, যা বিদ্যুৎ ও শিল্প খাতের চাহিদা সামাল দিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: