লাখাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ও বিদায়ী ইউএনওর মতবিনিময়

লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের লাখাইয়ে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের মতবিনিময় সভা এবং সদ্য

2026-09-02T15:59:40+00:00
2026-09-02T15:59:40+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
লাখাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ও বিদায়ী ইউএনওর মতবিনিময়
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৯ পিএম 
সংগৃহীত ছবি

হবিগঞ্জের লাখাইয়ে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের মতবিনিময় সভা এবং সদ্য বিদায়ী ইউএনও সৈয়দ মুরাদ ইসলামের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও তারেক হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সদ্য বিদায়ী ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় লাখাই উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, লাখাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, সাংবাদিক কামরুল হাসান সুজন ও নাজিমুদ্দিন রানাসহ অন্যান্য সাংবাদিকরা।

নবাগত ইউএনও তারেক হাসান বলেন, লাখাই উপজেলার সমস্যা ও সম্ভাবনা বিবেচনায় নিয়ে নিজ অবস্থান থেকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান তিনি। দায়িত্ব পালনকালে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবেন বলেও জানান তিনি। এ কাজে উপজেলার সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: