গাছ লাগিয়ে, মাছের পোনা অবমুক্ত করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলায় গাছের চারা রোপণ ও মাছের পোনা অবমুক্ত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

2026-09-01T18:05:56+00:00
2026-09-01T18:05:56+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাছ লাগিয়ে, মাছের পোনা অবমুক্ত করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ পিএম 
সংগৃহীত ছবি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলায় গাছের চারা রোপণ ও মাছের পোনা অবমুক্ত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

মঙ্গলবার সকালে মোংলা উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন পরিবেশ প্রতিমন্ত্রী। পরে পুকুরপাড়ে সোনালু গাছের চারা রোপণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, মৎস্যসম্পদ দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা জরুরি। বিএনপির প্রত্যেক নেতা-কর্মীকে গাছ রোপণ ও পরিচর্যার পাশাপাশি জলাশয়ে মাছ চাষের আহ্বান জানান তিনি।

পরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন পরিবেশ প্রতিমন্ত্রী।

তাঁর নেতৃত্বে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিএনপি নেতা শাকির হোসেন, নাসির তালুকদার, গোলাম নুর জনি, বাবলু ভূইয়া ও মোস্তাফিজুর রহমান জনিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: