এইচএসসি পরীক্ষা নিয়ে সব জল্পনার অবসান, যা জানাল শিক্ষা মন্ত্রণালয়

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

২০২৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

2026-08-31T16:51:59+00:00
2026-08-31T16:51:59+00:00
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
এইচএসসি পরীক্ষা নিয়ে সব জল্পনার অবসান, যা জানাল শিক্ষা মন্ত্রণালয়
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৪:৫১ পিএম 
ফাইল ছবি
২০২৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ দেখা যাচ্ছে না।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ আমরা দেখছি না। দুর্যোগ বা জাতীয় পর্যায়ে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হলে বর্তমানে পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।

তিনি বলেন, ২০২৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৬ জুন থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। লিখিত পরীক্ষা ১৩ জুলাইয়ের মধ্যে শেষ হওয়ার কথা। শিক্ষার্থীদের প্রায় এক বছর আগেই পরীক্ষার সময়সূচি সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রীর ভাষ্য, শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ রয়েছে। ক্লাস ও পরীক্ষার প্রস্তুতি অনুযায়ী তারা এগিয়ে যাচ্ছে। এ কারণে এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি পেছানোর সঙ্গে মিল রেখে এইচএসসি পরীক্ষাও পেছানোর প্রয়োজন নেই।

এর আগে সম্প্রতি এসএসসি ও সমমানের পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এরপর থেকেই এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়েও শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নানা আলোচনা শুরু হয়।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী স্পষ্ট করে জানান, বিশেষ কোনো পরিস্থিতি তৈরি না হলে নির্ধারিত সময়েই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: