২০ বছর পর গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডেই জকোভিচের বিদায়

খেলা

শারীরিক অসুস্থতা নিয়ে কোর্টে নেমেও শেষ পর্যন্ত লড়াই ধরে রাখতে পারলেন না নোভাক জকোভিচ। পাঁচ সেটের রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনার মারিয়ানো

2026-08-31T14:00:30+00:00
2026-08-31T14:00:30+00:00
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
খেলা
২০ বছর পর গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডেই জকোভিচের বিদায়
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ২:০০ পিএম 
নোভাক জকোভিচ, ছবি : বিবিসি

শারীরিক অসুস্থতা নিয়ে কোর্টে নেমেও শেষ পর্যন্ত লড়াই ধরে রাখতে পারলেন না নোভাক জকোভিচ। পাঁচ সেটের রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে হেরে ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ২৪ গ্র্যান্ড স্লামজয়ী এই সার্বিয়ান তারকা।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৪৮ নম্বরে থাকা নাভোনে জকোভিচকে ৭-৬ (৭/৫), ৫-৭, ৪-৬, ৬-২, ৬-১ গেমে হারান। ফলে ক্যারিয়ারের ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের জকোভিচের অপেক্ষা আরও বাড়ল।

ম্যাচের শুরু থেকেই শারীরিক সমস্যায় ভুগছিলেন জকোভিচ। একপর্যায়ে কোর্টেই বমি করেন তিনি। শেষদিকে পায়েও টান ধরেছিল। চতুর্থ সেটে অবশ্য ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফেরার আভাস দিয়েছিলেন। নাভোনের সার্ভিস ব্রেক করে ২-১ গেমে এগিয়েও যান। কিন্তু এরপর টানা পাঁচটি গেম জিতে সেটটি ৬-২ ব্যবধানে জিতে নেন আর্জেন্টাইন খেলোয়াড়।

পঞ্চম সেট শুরুর আগে চিকিৎসা বিরতি নেন জকোভিচ। এ সময় তার মেরুদণ্ডে ম্যাসাজ করার পাশাপাশি ওষুধও দেওয়া হয়। তবে তাতেও শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারেননি তিনি। নির্ধারক সেটে শুরুতেই ৩-০ গেমে এগিয়ে যান নাভোনে। শেষ পর্যন্ত ৬-১ গেমে সেট জিতে ম্যাচ নিজের করে নেন তিনি।

এই হারের মধ্য দিয়ে জকোভিচের দীর্ঘ একটি রেকর্ডও শেষ হলো। গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডে টানা ৭৮ ম্যাচ জয়ের পর এবার প্রথমবার হারের মুখ দেখলেন তিনি। ২০০৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর কোনো গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডে হারেননি এই সার্বিয়ান তারকা।

ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি জকোভিচ। কোর্ট ছাড়ার সময় চোখে পানি দেখা যায় তার।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: