সাগরে জাল ফেলা নিয়ে জেলেদের সংঘর্ষ, ৫ লাখ টাকা ও ইলিশ লুটের অভিযোগ

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

সারাদেশ

সুন্দরবনের দুবলারচর সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার জাল ফেলাকে কেন্দ্র করে জেলেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের

2026-08-30T18:29:29+00:00
2026-08-30T18:29:29+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাগরে জাল ফেলা নিয়ে জেলেদের সংঘর্ষ, ৫ লাখ টাকা ও ইলিশ লুটের অভিযোগ
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:২৯ পিএম 
সংগৃহীত ছবি
সুন্দরবনের দুবলারচর সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার জাল ফেলাকে কেন্দ্র করে জেলেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের তিন জেলে আহত হয়েছেন। সংঘর্ষের সময় একটি কেরিংবোটে হামলা চালিয়ে নগদ ৫ লাখ টাকার বেশি, ইলিশ মাছ ও মাছ ধরার সরঞ্জাম লুটের অভিযোগ উঠেছে।

রবিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে সুন্দরবনের মেহেরআলী চর সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

মেহেরআলী চরের মৎস্য ব্যবসায়ী মো. আলিম জানান, সাগরে জাল ফেলা নিয়ে প্রথমে দুই পক্ষের জেলেদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের কয়েকজন জেলে ট্রলার নিয়ে এসে তার কেরিংবোটে হামলা চালান। এ সময় দুই জেলেকে মারধর করা হয়।

হামলায় আশিক (২৫), মো. রিয়াজ হাওলাদার (৩৫) ও মিজানুর রহমান (৩০) আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

আলিমের অভিযোগ, হামলার সময় কেরিংবোটে থাকা নগদ ৫ লাখ টাকার বেশি, ইলিশ মাছ এবং মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা।

ঘটনার পর আহত জেলেদের সুন্দরবনের আলোরকোল কোস্টগার্ড কন্টিনজেন্টে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের শরণখোলায় পাঠানো হয়েছে বলে কোস্টগার্ডের একটি সূত্র জানিয়েছে।

এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় বলেন, রবিবার দুপুরে বঙ্গোপসাগরের মেহেরআলী এলাকায় মাছ ধরার জাল ফেলাকে কেন্দ্র করে দুই জেলে গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি।

সংঘর্ষের ঘটনায় লুটের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে স্থানীয় জেলেদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: