সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এবার দুদকের তলব

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব

2026-08-30T17:40:04+00:00
2026-08-30T17:40:04+00:00
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
জাতীয়
সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এবার দুদকের তলব
ভোরের ডাক ডেস্ক
রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৫:৪০ পিএম 
সংগৃহীত ছবি
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের পরিচালক মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি অনুসন্ধানের জন্য দুদকের পক্ষ থেকে দুই সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

এই দলের দলনেতা করা হয়েছে পরিচালক মো. আবুল হাসনাতকে। সদস্য হিসেবে রয়েছেন উপপরিচালক মোজাম্মিল হোসেন।

নোটিশে বলা হয়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শফিউদ্দিন আহমেদের বক্তব্য শোনা ও গ্রহণ করা প্রয়োজন। এ কারণে তাকে নির্ধারিত তারিখ ও সময়ে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের নথি অনুযায়ী, সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান শুরু হয় ২০২৫ সালের ১৪ ডিসেম্বর।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হন।

তিন বছর সেনাপ্রধানের দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২৩ জুন অবসরে যান শফিউদ্দিন আহমেদ। দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেন।

দুদকের তলবের মধ্য দিয়ে সাবেক এই সেনাপ্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান আরও আনুষ্ঠানিক পর্যায়ে গেল।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: