পারস্পরিক আস্থা ও বিশ্বাসেই বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব: স্বাস্থ্যমন্ত্রী

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের এবং পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে এ বন্ধুত্ব গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও

2026-08-30T11:58:48+00:00
2026-08-30T11:58:48+00:00
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
জাতীয়
পারস্পরিক আস্থা ও বিশ্বাসেই বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব: স্বাস্থ্যমন্ত্রী
ভোরের ডাক ডেস্ক
রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:৫৮ এএম 
পারস্পরিক আস্থা ও বিশ্বাসেই বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের এবং পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে এ বন্ধুত্ব গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ‘টুয়ার্ডস অ্যা স্ট্রংগার বাংলাদেশ-মালয়েশিয়া পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার ব্যবসায়ী মহলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। দুই দেশের মধ্যে বিদ্যমান ব্যবসায়িক সম্পর্ককে আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে।

তিনি মালয়েশিয়া সরকারের প্রতি বাংলাদেশি পণ্য আমদানির পরিমাণ বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহুদা ওথম্যান দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের গুরুত্ব উল্লেখ করে বলেন, এই সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) অ্যাডমিনিস্ট্রেটর মো. ফজলুল হক।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: