পীরগঞ্জে লোডশেডিংয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দুর্ভোগ চরমে

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

সারাদেশ

রংপুরের পীরগঞ্জে বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তীব্র গরমে আরও অসুস্থ হয়ে পড়ছেন

2026-08-29T17:28:10+00:00
2026-08-29T17:28:10+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পীরগঞ্জে লোডশেডিংয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দুর্ভোগ চরমে
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৫:২৮ পিএম 
সংগৃহীত ছবি

রংপুরের পীরগঞ্জে বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তীব্র গরমে আরও অসুস্থ হয়ে পড়ছেন ভর্তি রোগীরা। জরুরি এ পরিস্থিতির অবসানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।

শনিবার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, সেখানে বিদ্যুতের লোডশেডিং চলছে। এতে তীব্র গরমে রোগীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনরা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অসহনীয় কষ্টকর সময় কাটাচ্ছেন। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীরা বেশি কষ্ট পাচ্ছেন। এ পরিস্থিতিতে রোগীদের স্বজনেরা হাতপাখা দিয়ে বাতাস করে গরম নিবারণের চেষ্টা করছেন।

শুধু রোগীরাই নন, স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনরত চিকিৎসক, নার্সসহ অন্যান্য কর্মচারীরাও বিদ্যুৎ না থাকায় স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না।

স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগী আশিকুর রহমান, পারুল বেগম, মুক্তা বেগম ও হাবিবুর রহমান বলেন, ‘রোগের চিকিৎসা নিতে এসে এমন কষ্ট আর ভালো লাগছে না। তীব্র গরমের মধ্যেও যন্ত্রণায় ভুগছি। হাতপাখা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি।’

তাঁদের মতে, বিদ্যুৎ বিভ্রাটের সময় যাতে চিকিৎসাধীন রোগীদের এমন দুর্ভোগে পড়তে না হয়, সে জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ রানা গণমাধ্যমকে বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেটর থাকলেও জুনিয়র মেকানিক ও ডিজেলের সংকটের কারণে জেনারেটরটি ব্যবহার করা যাচ্ছে না।’



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: